: দিনাজপুর প্রতিনিধি ::
দিনাজপুরের ঘোড়াঘাটে আম পাড়াকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে মোর্শেদ আলী (৩৫) নামের একজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে আরো ৫ জন।
আহতদেরকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘোড়াঘাট উপজেলার রঘুনাথপুর এলাকায় এক একর সম্পত্তির উপর একটি আমবাগানের মালিকানা নিয়ে দীর্ঘদিন যাবত আদিবাসী নিকোলাস মার্ডি ও ভেলাইল গ্রামের আজাহার আলীর মধ্যে বিরোধ চলে আসছিল।
সকালে আজাহার আলীসহ তার তিন ছেলে মিলে ওই বাগানে আম পাড়তে গেলে আদিবাসীরা বাধা প্রদান করে। এতে দু’পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে বিষয়টি ঘোড়াঘাট থানা পুলিশকে অবহিত করা হয়। পরে থানা থেকে পুলিশ এসে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেয়। কিন্তু এরই মধ্যে পুলিশের উপস্থিতিতে তাদের মধ্যে সংঘর্ষ বেধে যায়।
এ ব্যাপারে ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ এবিএম জাহিদুল ইসলাম জানান, ঘোড়াঘাট থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। সংঘর্ষের ঘটনায় পুলিশ নিকোলাস মার্ডিকে আটক করে।
নিহত মোর্শেদ আলী ঘোড়াঘাট উপজেলার রঘুনাথপুর এলাকার আজাহার আলীর ছেলে।
Source: http://www.poriborton.com/article_details.php?article_id=21489
No comments:
Post a Comment