Saturday, January 11, 2014

গোবিন্দগঞ্জে সড়ক দুঘর্টনায় সহকারী কমিশনার নিহত

ঢাকা-রংপুর মহাসড়কের গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা শহরের ফাঁসিতলা এলাকায় সড়ক দুঘর্টনায় গোবিন্দগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) অবিদিয় মার্ডি (৩৫) নিহত হয়েছেন।

শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গোবিন্দগঞ্জ উপজেলা সহকারী কমিশনার মোটর সাইকেল যোগে শনিবার সকালে তার গ্রামের বাড়ি নওগাঁ জেলার ধামুরহাট এলাকায় যান। সেখান থেকে ফেরার পথে সন্ধ্যায় ফাঁসিতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে মোটর সাইকেলের সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে সহকারী কমিশনার অবিদিয় মার্ডি মারাত্মকভাবে আহত হন। আহতাবস্থায় তাকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তিনি মারা যান। আটোরিকশা চালক পলাতক। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ময়নুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এনিয়ে থানায় মামলা হয়েছে।
http://www.sheershanews.com/2014/01/11/21538

http://www.prothom-alo.com/bangladesh/article/121321/ম্যাজিস্ট্রেট_নিহত

http://uttorbangla.com/?p=22653

http://news.iportbd.com/rangpur-division/2014-01-11-22-21-22-30-28867

http://www.banglanews24.com/detailsnews.php?nssl=717eaaaffd04f3ff57d4caad755c5049&nttl=11012014256020

http://bnews.priyo.com/124763/গোবিন্দগঞ্জের-সহকারী-কমিশনার-দুর্ঘটনায়-নিহত

http://www.ittefaq.com.bd/index.php?ref=MjBfMDFfMTFfMTRfMF8wXzNfMTAwNjMw

http://abnews24.com/article.php?details=8027

No comments:

Post a Comment