Monday, February 15, 2016

আদিবাসী মুক্তি মোর্চার সংবাদ সম্মেলন; সাঁওতাল শিশুদের শিক্ষার জন্য রোমান বর্ণমালায় পাঠ্যপুসত্মক রচনার দাবি

স্টাফ রিপোর্টার: সাঁওতাল শিশুদের মাতৃভাষায় শিক্ষার জন্য রোমান বর্ণমালায় পাঠ্যপুসত্মক রচনাসহ সাত দফা বাস্তবায়নের দাবি জানিয়েছে আদিবাসী মুক্তি মোর্চা নামের একটি সংগঠন। গতকাল বুধবার দুপুরে রাজশাহী প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে এ দাবি জানানো হয়।
তাদের অন্যান্য দাবিগুলো হলো-বিভাগীয় শহর রাজশাহীসহ সকল জেলা শহরে সাঁওতালি ভাষা একাডেমি স্থাপন, সরকারি উদ্যোগে সাঁওতালি ভাষায় শব্দকোষ ও পুসত্মক রচনার উদ্যোগ গ্রহণ, সাঁওতালি সংস্কৃতি সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ, ভাষা উন্নয়নে সাঁওতাল জনগোষ্ঠীর মধ্য থেকে বিশেষজ্ঞ নিয়োগ, আমর্ত্মজাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের আওতায় আদিবাসী ভাষা একাডেমি প্রতিষ্ঠা করে ভাষা সংরক্ষণ, ব্যবহার ও বিকাশে যথাযথ উদ্যোগ গ্রহণ ও সমতলের আদিবাসীদের জন্য আদিবাসী উন্নয়ন পরিষদ গঠন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সাঁওতাল জনগোষ্ঠী বাংলাদেশে কোন ভূঁইফোড় জনগোষ্ঠী নয়। এই বঙ্গ ভারতের মাটিতে সাঁওতাল জনগোষ্ঠীর রয়েছে হাজার হাজার বছরের ইতিহাস ও ঐতিহ্যের শক্ত শিকড়। এই শিকড়ের ধারাবাহিকতায় সমতল ভূমিতে বসবাসরত সাঁওতাল জনগোষ্ঠীর রয়েছে নিজস্ব ভাষা ও সাংস্কৃতিক ঐতিহ্য। কিন্তু দুঃখের বিষয়, কালের পরিক্রমায় শাসক ও শোষকগোষ্ঠী সাঁওতাল জনগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতিরপরিচয় মুছে ফেলার গভীর ষড়যন্ত্রে লিপ্ত। জাতীয় শিক্ষানীতি-২০১০ অনুযায়ী আদিবাসীদের নিজস্ব মাতৃভাষায় প্রাথমিক শিক্ষার যে উদ্যোগ সরকার গ্রহণ করেছে তাকে সাদুবাদ জানিয়ে সংবাদ সম্মেলন থেকে সাঁওতাল আদিবাসীদের প্রাথমিক পাঠ্য পুসত্মক রচনায় রোমাণ বর্ণমালা ব্যবহারের জন্য প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আদিবাসী মুক্তি মোর্চা কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক যোগেন্দ্রনাথ সরেন। এসময় সংগঠনের সাধারণ সম্পাদক জাকারিয়াস ডুমরী, সাঁওতালি ল্যাঙ্গুয়েজ ডেভেলেপমেন্ট কমিটির সভাপতি গাব্রিয়েল হাঁসদা, মাহালে ল্যাঙ্গুয়েজ ডেভেলেপমেন্ট কমিটির সভাপতি মেরিনা হাঁসদা প্রমুখ উপস্থিত ছিলেন।
 

No comments:

Post a Comment